শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
কুমিল্লা-২ আসনের নির্বাচনে ১১ দল হারলে—হারবে বাংলাদেশ: নাজিম উদ্দীন
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লা বলেছেন, “এ বারের নির্বাচনে ১১ দল হারলে বাংলাদেশ হারবে, নির্বাচনে ১১ দল হারলে জুলাই যোদ্ধারা হারবে।”

তিনি বলেন, “আমাদের দেশে অনেক রিসোর্স রয়েছে। এগুলো কাজে লাগালে বিশ্বের দরবারে বাংলাদেশ অনেক ধনী দেশ হবে। কিন্তু আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রকারীরা। এখনও ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে এই দেশকে ভারতের একটি দাউদার রাষ্ট্র বানিয়েছে।”

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সদস্য সচিব আবু সাইদের নেতৃত্বে ও জুলাই যোদ্ধা ছাত্র জনতার আয়োজনে বাতাকান্দি বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বক্তব্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লা এই কথা বলেন।

জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে নাজিম উদ্দীন মোল্লা বলেন, “নির্বাচনের ফলাফল না পাওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন। কারণ আমি বলেছিলাম, এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হলে জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে নিরন্তর ভূমিকা রাখতে হবে। আমাদের আমীর ড. শফিকুর রহমান বলেছেন, ১২ তারিখে নির্বাচনের ফলাফল হাতে পেয়ে ১৩ তারিখের পর থেকে মাঠে থেকে এ দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

এসময় নির্বাচনি মিছিলে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার, জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সভাপতি আশারফ অভিক, পাভেল মাহমুদ, সায়মন, নাজমুল ও রনিসহ কয়েক শতাধিক জুলাই যোদ্ধা ও ছাত্র জনতা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা আসন   নির্বাচন   বাংলাদেশ   নাজিম উদ্দীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close