রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বাগেরহাটে সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
    
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
 
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে আগুনে পুড়ে গেছে একটি স্পীড বোর্ড ও বিভিন্ন প্রজাতির গাছপালা। 
     
এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স বলেন, ‘বাগেরহাটবাসীর জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার স্বপ্ন ছিল। গত ফ্যাসিস্ট সরকারের আমলে হাসপাতাল করতে পারিনি। আমাদের জমিও নির্ধারণ করা ছিল। শহরের পৌরসভা রোডে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানীয় পত্রিকা দৈনিক দক্ষিণ কন্ঠের অফিস ছিল। সেখানে দুটি সেমি পাকা ঘর রয়েছে। তার সামনে একটি স্পীড বোর্ড রাখা ছিল। আগুনে পুড়ে গেছে স্পীড বোর্ড ও বেশ কিছু গাছপালা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় দুটি টিন সেড ঘর।’
   
তিনি আরও বলেন, ‘আমাদের স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন স্থানে আমাদের প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি ধামকি, হামলা ও ভাঙচুর অব্যাহত রয়েছে। রোববার আমার বাবার প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় পরিকল্পিত আগুন দিয়েছে। কেন আমাদের ওপর এই হামলা? অন্য প্রার্থীদের ওপর কোন ঘটনা ঘটছে না। বর্তমানে নির্বাচনি পরিবেশ ঘোলাটে করছে একটি পক্ষ। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাইনি। তাদের নির্বাচনি আচারবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’
 
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ‘এলাকাবাসীর খবরের ভিত্তিতে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কোন তথ্য পাইনি।’  
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ‘আগুন লাগার খবর পেয়েছি, কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।’
  
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট    সেলিম    মেডিকেল কলেজ    হাসপাতাল    আগুন    স্বতন্ত্র প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close