রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় কৌশলে নেশাদ্রব্য খাইয়ে প্রবাসী পরিবারের সর্বস্ব লুট
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে গ্রীস প্রবাসী আলম মাতুব্বরের পরিবারের সদস্যদের অভিনব কৌশলে নেশাদ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘবদ্ধ চক্র প্রবাসীর ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং বাড়ির গ্যারেজে থাকা একটি ভ্যান গাড়ি চুরি করে নিয়ে গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসী আলম মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থদের বর্ণনা অনুযায়ী, রোববার দিবাগত রাতে পরিবারের সদস্যরা বাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর থেকেই সবাই অসুস্থ হয়ে প্রায় অচেতন অবস্থায় চলে যায়। গভীর রাতে ঘুম ভাঙার পর তারা দেখেন, দরজা ভাঙা অবস্থায় ঘরে থাকা পুরো আসবাবপত্র তছনছ করা হয়েছে এবং নগদ লক্ষাধিক টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালংকার, মোবাইলসেটসহ অন্যান্য আসবাবপত্র চুরি হয়ে গেছে। এ সময় বাড়ির গ্যারেজে থাকা একটি ভ্যান গাড়িও নিয়ে যাওয়া হয়েছে।

প্রবাসী আলম মাতুব্বর জানান, পাশ্ববর্তী হাসিব নামক যুবক প্রায়ই দলবদ্ধভাবে মাদকদ্রব্য সেবন করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে। ওইদিন সন্ধ্যার দিকে সে অভিনব কৌশলে টিউবওয়েলের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে যায়। রাতের মধ্যেই সবাই অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে পরিবারের সর্বস্ব নিয়ে যায়।

গৃহিনী আলতী বেগম বলেন, “অভিযুক্ত যুবক হাসিব প্রায়ই নেশাদ্রব্য খায়। আমাদের টিউবওয়েলের মধ্যে নেশাদ্রব্য খাইয়ে আমাদের সবকিছু নিয়ে গেছে। আমরা এখন আতংকের মধ্যে আছি।”

গৃহকর্তা ছরোয়ার মাতুব্বর বলেন, “বিভিন্ন সময় সে এলাকায় উৎপাত করছে।”

স্থানীয় আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আল আমিন মাতুব্বর কিবরিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, রাতের আধারে প্রবাসী আলম মাতুব্বরের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। এর বিচার হওয়া উচিত।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবদুল আলীম জানান, এখনো অভিযোগের কপি হাতে পাইনি। কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   কৌশল   নেশাদ্রব্য   প্রবাসী   পরিবার   লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close