সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
সাতক্ষীরায় কন্যাসহ শিক্ষকের উপর হামলা : যুবককে পুলিশে দিল বিএনপি
ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরায় তালা উপজেলায় হিরন্ময় মন্ডল (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকন্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে । তিনি উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক ও মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। 
 
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর-গাছা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
   
বর্তমানে আহত বাবা ও মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ছিনতাইকারী ঐ যুবক খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামে খালেক সরদারের ছেলে সজীব সরদার (৩২) বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক। ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে খলিষখালী ইউনিয়ন বিএনপির নেতারা ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

ভুক্তভোগী কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডল বলেন, ‘সকালে মেয়ের পাসপোর্ট তৈরি সংক্রান্ত কাজে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সামনে থেকে আমার মোটর সাইকেল গতিরোধ করার চেষ্টা করে সজীব নামের যুবক। এ সময় পরিস্থিতি খারাপ বুঝে আমার মোটর সাইকেলের গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি। সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে আমার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় জোরালো আঘাত করে।’
  
‘এ সময় আমি গাড়ির গতি কমালে কৃষ্ণনগর-গাছা ব্রিজ সংলগ্ন স্থানে গিয়ে সজীব আমাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে। আমি মাটিতে লুটিয়ে পড়লে সে আমার বুকের উপর লাথি মারে এবং আমাকে তল্লাসী করে কাছে থাকা এক হাজার টাকা নিয়ে নেয়। সজীব আমাকে বলে, তোকে বহুদিন ধরে খুজছি, আমাকে সময়মতো টাকা না দিলে তোকে এলাকায় ঠুকতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘সজীব নামের ওই যুবক এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত এর আগেও নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল। সে কোন দলের রাজনীতির যুক্ত আছে কিনা জানিনা তার এই ছিনতাই কর্মকান্ডের সাথে আসন্ন নির্বাচনের কোন সম্পর্ক নেই।’
  
খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, ‘ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিনতাইকারী যুবককে দুর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকান্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসনকে সর্বদা সহযোগিতা করবে বিএনপি।’
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, ‘কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা। খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমণ করা ঐ যুবক এলাকায় নেশাগ্রস্ত হিসেবে চিহ্নিত। তাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, ‘এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
  
এদিকে কলেজ শিক্ষক হিরন্মময় মন্ডলের উপর হামলার খবর শোনা মাত্রই তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি হিরন্ময় মন্ডল ও তার শিশুকন্যা নাতাশা মন্ডলের সার্বিক খোঁজ খবর নেন এবং ঘটনার সাথে জড়িত ব্যাক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা    শিক্ষক    হামলা    পুলিশ    বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close