শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গাজীপুর-২ আসনে জাতীয় পার্টি বিজয় নিয়ে ফিরবে : মামুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের জাতীয় পার্টির মননীত প্রার্থী মাহবুব আলম মামুন বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি গাজীপুর-২ আসনে বিপুল ভোটে বিজয় নিয়ে বাড়ি ফিরবে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে টঙ্গীতে নির্বাচনি প্রচারণার শেষ দিনের মিছিলে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি। 
  
মাহবুব আলম মামুন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গল প্রতীক বিপুল ভোট বিজয়ী হবে। সাধারণ ভোটারদের প্রতি আহ্বান সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন এবং গণভোটে ‘না’ ভোট দেবেন।’
  
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আল আমিন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি আব্দুল করিম, পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৪৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলমগীর রেজা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ৪৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বাধীন মাতবার, বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি জাহিদুজ্জামানসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। 

মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর-২    জাতীয় পার্টি    টঙ্গী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close