বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবীর নির্বাচনি পথসভা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইউবীর নির্বাচনি পথসভা ও  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তরগাঁও হাসপাতাল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাপাসিয়া জোবায়দা হাসপাতাল সংলগ্ন মাঠে গিয়ে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাহতুল্লাহ বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই।

সভায় বক্তব্য রাখেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক। 

এছাড়াও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওসমান গনি।

মিছিল ও সভায় জামায়াত, ছাত্র শিবিরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close