শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
তারেক রহমান ছাড়া কারো কাছে বাংলাদেশ নিরাপদ নয় : মিন্টু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনী-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘তারেক রহমান তার পিতৃ এবং মাতৃসূত্রে দেশ পরিচালনার অভিজ্ঞতা পেয়েছেন। তারেক রহমান ছাড়া এ মুহূর্তে বাংলাদেশ অন্য কারো কাছে নিরাপদ নয়।’
   
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার ছাবের মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জনসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আগামীতে বাংলাদেশ কোন দিকে যাবে তা আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে। আমরা যদি অভিজ্ঞতা সম্পুর্ণ লোককে নির্বাচিত করতে পারি তাহলে দেশ সমৃদ্ধ হবে। আর যদি সঠিক মানুষকে দেশের দায়িত্ব না দিতে পারি, তাহলে মারামারি হানাহানিতে দেশ পিছিয়ে পড়বে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।’
 
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে ভোট দিলে সবার সাথে মিলেমিশে ফেনীতে উন্নয়ন করতে চাই। সোনাগাজীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, সেচ ব্যবস্থার উন্নয়ন করা, মহিলা কলেজ স্থাপন করা, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে উন্নয়নে সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই।’

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও জেলা মহিলা দলের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা প্রমুখ। 

জনসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী ও যুগ্ন সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ।
 
কেকে/এসএএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close