সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
দেশজুড়ে
বান্দরবানে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনি গণমিছিল
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানে ৩০০ নম্বর আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু জাফর মো. ওয়ালী উল্লাহর (মাসুদ) লাঙ্গল মার্কায় ভোট প্রত্যাশায় নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
   
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় পার্টির বান্দরবান জেলা কার্যালয় থেকে নির্বাচনি গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
   
এ সময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী আবু জাফর মো. ওয়ালী উল্লাহ (মাসুদ) বলেন, ‘পার্বত্য এলাকার সকল গোষ্ঠীর সহযোগিতায় আমরা এবারের নির্বাচনে জয়ী হবো। আর সংসদ সদস্য নির্বাচিত হলে আমরা বান্দরবানের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তার দৃশ্যমান বাস্তবায়ন করবো। বান্দরবানে বিগত দিনগুলোতে যে প্রতিবন্ধকতা ছিল তা সব আমরা দূর করে এলাকার উন্নয়ন করতে কাজ করে যাব। নির্বাচনের দিন সবাই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমার পাশে থাকবেন সেটাই আমার কামনা।’

এ সময় তিনি সবাইকে লাঙ্গল প্রতীকের পাশে থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনের দিন নিজ নিজ ভোট প্রদান করে নাগরিক দায়িত্ব পালনের আহবান জানান।
 
এ সময় ৩০০ নম্বর আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু জাফর মো. ওয়ালী উল্লাহ (মাসুদ), জাতীয় পার্টির বান্দরবান জেলার সাধারণ সম্পাদক শওকত জামান, সহ সভাপতি জসিম আহম্মদ, সদর উপজেলা সভাপতি বিশ্বনাথ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহানসহ জাতীয় পার্টির বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান    জাতীয় পার্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close