রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বাঁশের লাঠি নিয়ে ভোটারদের কেন্দ্রে থাকার আহ্বান জামায়াত প্রার্থীর
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যারা ভোটকেন্দ্রে ভোট ডাকাতি করতে আসবে। আমি আহ্বান করবো আপনারা প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করবেন। আমরা আপনাদের সাথে থাকবো, প্রশাসনও আপনাদের সাথে থাকবে। কিন্তু আপনারা যদি দূর্বল হন, কেউ আপনাদের পাশে দাঁড়াবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার শেষ দিনে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে প্রচার মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা একদিন রুখে দাঁড়ান, একদিন প্রতিহত করেন, একদিন ভোট ডাকাতদের নির্মুল করুন, ৫ বছর আপনারা সুখে-শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ।

এর আগে দুপুরের পর থেকে শহরের বিভিন্ন অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মুক্তির সোপান চত্বরে আসতে থাকে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা। ধীরে ধীরে মুক্তির সোপান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিকেল ৪টার দিকে মুহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আব্দুল লতিফসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জামায়াত প্রার্থী   ভোটকেন্দ্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close