সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘১৭ বছর পরে আমাদের ভোট দেয়ার সুযোগ এসেছে। সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ধানের শীষের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
জনসভায় শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে। দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হবে। বিএনপি  এদেশের কৃষক-শ্রমিক ও দিনমুজুর সহ সকল মানুষের দল। বিএনপি ছাড়া এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। আপনারা বিএনপির সাথে থাকলে, দেশের ব্যাপক উন্নয়ন হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড করা হবে। এই অঞ্চলে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় করা হবে।’
 
তিনি আরো বলেন, ‘আমরা সালথা-নগরকান্দাকে দূর্নীতিমুক্ত, চাঁদাবাজীমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে চাই। এলাকার মারামারি-কাইজ্জ্যা নিরসন করতে চাই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করতে চাই।’
 
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতত্বে নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  শামা ওবায়েদ    বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close