মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
রাজনীতি
ষড়যন্ত্র রুখতে ভোটকেন্দ্রে ফজরের নামাজ পড়তে বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে ভোটের দিন ভোটকেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রে থাকবেন। ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে আদায় করবেন। ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারেন। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না। ভোট বুঝে নিয়ে আসবেন। হিসাব বুঝে নিয়ে আসবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তারেক রহমান। জনসভায় এ আসনের ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী সভায় সভাপতিত্ব করেন।

তারেক রহমান বলেন, ‘১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের এক সহযোগী আছে। তারা ভেতরে-ভেতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় সবাই দেখেছে, তাদের লোকজন নকল ব্যালট বানাতে গিয়ে ধরা পড়েছে।…আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।’

বিকেল পাঁচটার পরে যাত্রাবাড়ীর এই জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে উপস্থিত নেতা–কর্মী ও সমর্থকদের সামনে তিনি দেশ গড়তে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে। আর দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অভিজ্ঞতা থাকতে হবে। একমাত্র বিএনপিরই সেই অভিজ্ঞতা রয়েছে।

তারেক রহমান বলেন, ‘অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি। অনেক মধুর মধুর কথা শুনি। যেগুলো কথা শুনে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাততালি দিই। কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়, দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার।’

এ সময় মঞ্চের সামনে থাকা নেতা–কর্মী ও সমর্থকেরা সমস্বরে তাঁদের এলাকার গ্যাস–সংকটের কথা জানান। তারেক রহমান বলেন, আগের যে সরকার ছিল, তাদের নিজেদের লোকজনের যাতে ঘুষ কামাই হয়, এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসত। কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করেনি। বাংলাদেশে প্রচুর গ্যাসের খনি আছে। সেই খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস–সংকট মোকাবিলার কথা বলেন তারেক রহমান।

ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় ইপিজেড করার ঘোষণা দেন তারেক রহমান। এই এলাকায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেন তিনি। নবী উল্লাহ নবীর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা–৫ আসনের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই এলাকায় হাসপাতাল করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

বিগত সময়ে ভোটের অধিকার আদায়ে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার যারা রাজপথে ছিলেন, গুম ও খুনের শিকার হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। জুলাই আন্দোলনে স্বৈরাচার তাড়াতে মুখ্য ভূমিকা পালন করায় যাত্রাবাড়ী এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ষড়যন্ত্র রুখতে   ভোটকেন্দ্রে ফজরের নামাজ   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close