সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
একটি দল ক্ষমতায় গেলে দেশ জঙ্গিবাদে পরিণত হবে : খায়রুল কবির
জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ১১:২৩ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, একটি দল ক্ষমতায় গেলে দেশ জঙ্গিবাদে পরিণত হবে। বিশ্ব এদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। দেশকে ধর্মান্ধ রাষ্ট্রের দিকে ঠেলে দেবে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগাঁ মাঠে  ধানের শীষের পক্ষে নির্বাচনি জনসভা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, একটি দল ধানের শীষের জোয়ার দেখে  দিশেহারা, বেসামাল উন্মাদ হয়ে পড়েছে।তাদের কাছে দেশ,জাতি,স্বাধীনতা নিরাপদ নয়। তারা ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা, মুনাফেকি করছে।

খায়রুল কবির খোকন বলেন, তারা স্বাধীনতা বিশ্বাস করে না,মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। তারা জাতীয় স্মৃতি সৌধে যায় না,জাতীয় সংগীত গায় না। তাদের একাত্তর সালে এদেশের মানুষ দেখেছে।

এ সময় জনসভায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিডি জলিল, হারুন অর রশিদ, আকবর হোসেন, অ্যাড. বাছেদ, আবু সালেহ চৌধুরী, রবিউল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদ্যুৎ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নির্বাচনি জনসভা শেষে ধানের শীষের ভোট চেয়ে একটি বিশাল মিছিল কাউরিয়া পাড়া ঈদগাঁ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় নরসিংদী জেলা,নরসিংদী সদর উপজেলা বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ক্ষমতা   জঙ্গিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close