সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে গণমিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদরের দুই ইউনিয়ন) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে নির্বাচনি প্রচারণার শেষ দিনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি করম বক্স বাজার থেকে শুরু হয়ে ফরাজি বাজারে গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন—নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান হেলেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব মোরশেদ দিদার, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হান্নান, কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাছেত হিরন।

এছাড়াও বক্তব্য দেন কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ রুবেল, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহিম, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, ইব্রাহিম ফরহাদ, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী-৫ আসন   বিএনপি প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close