রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের চিরবিদায় ঘটবে : জসিম উদ্দিন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার মাধ্যমেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের চিরবিদায় ঘটবে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে বলে মন্তব্য করেছেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি।
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাজারে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এই সভার আয়োজন করা হয়।
 
সভায় জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শোষিত হয়ে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা লাভ করলেও নাগরিকরা এখনও সমান অধিকার ভোগ করতে পারছেন না। এর মূল কারণ, যখনই যারা ক্ষমতায় আসে, তারা ক্ষমতার অপপ্রয়োগ করে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তাই আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের চিরবিদায় ঘটবে এবং সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের মূল উৎপাটন করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। মনোহরগঞ্জ উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষ যেন আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে তাদের রায় প্রদান করেন, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজি এবং মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে এবং একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণে আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  গণভোট    মনোহরগঞ্জ    কুমিল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close