শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে হাতপাখা প্রার্থীর গণজোয়ার, ভোটের মাঠে শক্ত অবস্থান
সৈয়দ মো. শহিদুল ইসলাম, সোনাইমুড়ী (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনি উত্তাপ ক্রমেই বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে সোনাইমুড়ী উপজেলায় হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলামের (সিআইপি) সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) মাগরিব বাদ সোনাইমুড়ী স্টেশন চত্বর থেকে সোনাইমুড়ী বাইপাস হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে গণমিছিলটি। এতে হাতপাখার হাজার হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে ছিল স্লোগান, প্ল্যাকার্ড ও ব্যানার—যা পুরো এলাকাকে পরিণত করে এক উৎসবমুখর পরিবেশে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম বলেন, “আমি হাতপাখার প্রার্থী জনগণের আশা-আকাঙ্ক্ষার হৃদয়ের মানুষ হয়ে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “সোনাইমুড়ীর উন্নয়ন ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় এই প্রতীকই হতে পারে জনগণের একমাত্র ভরসা।”

এ সময় সমাবেশে উপস্থিত বক্তারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট দেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close