শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী-৪ আসন
ধানের শীষের পক্ষে মামুনুর রশিদ মাজুর গণসংযোগ
ময়নুল ইসলাম মুসা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের প্রশাসন কর্মকর্তা মামুনুর রশিদ মাজু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন তিনি।

মামুনুর রশিদ মাজু বলেন, কিশোরগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই উপজেলাকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত ও উন্নয়নমুখী রাজনীতির কোনো বিকল্প নেই। 

প্রশাসন কর্মকর্তামামুনুর রশিদ মাজুর গণসংযোগ

প্রশাসন কর্মকর্তামামুনুর রশিদ মাজুর গণসংযোগ


তিনি বলেন, জনগণ যদি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করে তাহলে অবহেলিত কিশোরগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন তিনি। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষকে বিজয়ী করতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সাধারণ মানুষ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close