রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টাকা নিন, কিন্তু ভোট হাঁস মার্কায় দিন : রুমিন ফরহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফরহানা নির্বাচনে ভোট কেনাবেচার নানা খবরে ভোটারদের উদ্দেশে বলেন, ‘টাকা ও উপহার নেবেন, কিন্তু ভোট হাঁস মার্কায় দেবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। 

রুমিন ফরহানা বলেন, ‘যারা টাকা দিয়ে ভোট কেনে, নির্বাচিত হওয়ার পর তারাই আবার সেই টাকাই জনগণের হক থেকে কেটে নেয়। আজ যারা উপহার নিয়ে আপনার দরজায় আসছে, নির্বাচনের পর তাদের খুঁজেও পাবেন না।’

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি কোনো দলের প্রার্থী নই, আমি আপনাদের প্রার্থী। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত—সব দলই এক। ইনসাফ, ন্যায় ও আইনসম্মত কাজ করাই হবে আমার অঙ্গীকার।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফরহানা বলেন, আপনাদের অন্তর স্থির রাখবেন। হাঁস মার্কার বাইরে যেন একটি ভোটও না যায়। 

হাঁস মার্কাকে বড় দলের অত্যাচারের বিরুদ্ধে প্রতীক উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার থেকে মুক্তি পেতে হাঁস মার্কায় ভোট দিন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   রুমিন ফরহানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close