রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
ভোলা-২ আসনে ধানের শীষের নির্বাচনি ইশতেহার ঘোষণা
ফয়সাল আহমেদ, ভোলা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে বোরহানউদ্দিন উপজেলায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
   
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক মোসা. মাফরুজা সুলতানার সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
   
সমাবেশে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে মানুষ নৌকা, ট্রলার, মোটরসাইকেলসহ নানা যানবাহনে ও হেঁটে এসে জড়ো হন। অনেকের হাতে ধানের শীষ প্রতীক দেখা যায়। মুখে মুখে ছিল বিভিন্ন স্লোগান। সমাবেশস্থল জুড়ে ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ, আশপাশের সড়ক ও গাছের ছায়া পর্যন্ত মানুষের ভিড়ে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে হাফিজ ইব্রাহিম নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘পূর্বে সংসদ সদস্য থাকাকালে ভোলা–২ আসনের রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজের ভবন নির্মাণ, ব্রিজ-কালভার্ট স্থাপন এবং স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। এলাকার মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাই আমার রাজনীতির প্রধান লক্ষ্য।’

তিনি পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার পাশাপাশি ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার আশ্বাস দেন। 
  
উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে জনসভায় অংশগ্রহণ করেন। সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ ভোটাররা পূর্বের উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করে সন্তোষ প্রকাশ করেন। আর তরুণ ভোটাররা উন্নয়ন, কর্মসংস্থান ও ভোটাধিকার নিয়ে তাদের প্রত্যাশার কথা জানান। শান্তিপূর্ণভাবে জনসমাবেশ শেষ হয়। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল জনসমাগম ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিমের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি    ভোলা-২    ধানের শীষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close