রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আমাকে গজারিয়ার নয়, মুন্সীগঞ্জের সন্তান বলুন : কামরুজ্জামান রতন
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“আমাকে লক্ষ্মীপুরার বা গজারিয়ার সন্তান না বলে মুন্সীগঞ্জের সন্তান বলবেন। আমাকে শুধু গজারিয়ার সন্তান বললে পুরো মুন্সীগঞ্জের মানুষ কষ্ট পায়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া জনপ্রিয় রেস্টুরেন্ট সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় আবেগঘন কণ্ঠে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এ মন্তব্য করেন।

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ তুলে বলেন, “দলীয় মনোনয়ন পাওয়ার পর টানা ১০দিন আমাকে মুন্সীগঞ্জে প্রবেশ করতে দেওয়া হয়নি। ষড়যন্ত্র করে আমাকে মুন্সীগঞ্জের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন এটি ২০০৮ বা ২০১৮ সাল নয়। যারা অতীতে কারচুপির মাধ্যমে বিএনপি প্রার্থী শামসুল ইসলামকে পরাজিত করেছিলেন তারা সেই চিন্তা ভুলে যান।”

এ সময় নির্বাচিত হতে পারলে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, মাদক-সন্ত্রাস নির্মূল, গজারিয়া উপজেলার বিচ্ছিন্ন জনপদ গুয়াগাছিয়া, ফুলদী নদীর উপর সেতু নির্মাণ ও মেঘনা নদীর উপর গজারিয়া-চরকিশোরগঞ্জ সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন পুস্তি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম গিয়াস উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close