রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভোট কেনা ও নৈরাজ্য সৃ‌ষ্টির ষড়যন্ত্র চল‌ছে : খৈয়ম
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী-১ আস‌নে বিএন‌পি মনো‌নীত ধা‌নের শী‌ষ প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ব‌লে‌ছেন, ‘টাকা দি‌য়ে ভোট কেনা ও সারা‌দে‌শে নৈরাজ্য সৃ‌ষ্টির ষড়যন্ত্র চল‌ছে। কিন্তু ষড়যন্ত্র ক‌রে লাভ নাই, জনগণ ধা‌নের শীষ‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত ক‌রে তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে সরকার গঠন কর‌তে ঐক্যবদ্ধ হ‌য়ে‌ছে। এখন শুধু ভোট দেবার অপেক্ষা।’ 
  
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহ‌রের শহীদ খুশি রেলও‌য়ে ময়দা‌নে নির্বাচনি গণ‌মি‌ছি‌লের পূ‌র্বে জনসমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।  
     
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ব‌লেন, ‘এক‌টি দল টাকা দি‌য়ে ভোটার‌দের আইডি কার্ড ও মোবাইল নম্বর নি‌চ্ছে। এই দি‌কে সবাই সতর্ক থাক‌বেন। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি এক‌টি শা‌ন্তিপূর্ণ নির্বাচন চাই। এই নির্বাচ‌নের জন্য আমরা লড়াই ক‌রে‌ছি। লড়াইয়ে অনেক মানুষ জীবন দি‌য়ে‌ছে। প্রশাসন‌কে বলছি আপনারা নির্বাচন অবাধ ও সুষ্ঠ কর‌তে সমস্ত ক্ষেত্র প্রস্তুত ক‌রে রাখ‌বেন। ব্যত্যয় ঘট‌লে মানুষ ঘ‌রে ব‌সে থাক‌বে না, এ অঞ্চ‌লে আগুন জ্বল‌বে।’ 

এছাড়াও ব‌ক্ত‌ব্যে তি‌নি নানা উন্নয়ন প‌রিকল্পনার কথা তু‌লে ধ‌রেন।
 
এদিকে জনসমা‌বেশ শে‌ষে রাজবাড়ী-১ আস‌নের বিএন‌পি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহ‌রে এক‌টি মি‌ছিল বের হয়।
  
মি‌ছিল‌টি শহ‌রের প্রধান সড়ক হ‌য়ে বড় বাজার, হাসপাতাল ও আদর্শ ম‌হিলা ক‌লেজ সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুনরায় রেলও‌য়ে মা‌ঠে এসে শেষ হয়। এ সময় খৈয়ম ভাইয়ের ধা‌নের শীষ স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে রাজবাড়ীর সড়ক এবং মি‌ছি‌লে নামে মানুষের।

রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আস‌নের বি‌ভিন্ন এলাকা থে‌কে খন্ড খন্ড মি‌ছিল নি‌য়ে নেতাকর্মীরা শহীদ খুশি রেলও‌য়ে ময়দা‌নে এসে জড়ো হন। 

এ সময় ‌জেলা‌ বিএন‌পিসহ সকল অঙ্গ সংগঠ‌নের‌ নেতাকর্মী এবং ধা‌নের শী‌ষের কর্মী-সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী-১    বিএন‌পি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close