সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
আমি আপনাদের সার্ভিস দিতে এসেছি : আব্দুল বারী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব আব্দুল বারী বলেন, আমি দীর্ঘদিন ধরে সরকারের আমলা হয়ে দেশ সেবায় নিয়োজিত ছিলাম। চাকরি শেষ করে এলাকায় আপনাদের সার্ভিস দিতে এসেছি। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কালাই উপজেলা বিএনপির আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের আহ্বান জানিয়ে আব্দুল বারী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের দফাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে মানুষের অধিকার হরণ করা হয়েছে।

তিনি জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ কৃষি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডলের সভাপত্বিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইট প্রমুখ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়পুরহাট-২ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রায় দেবে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close