মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নবীনগরে কোন হয়রানিমূলক মামলা হতে দিব না : মান্নান
মো. আমজাদ হোসেন, নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ নির্বাচনের বিএনপির প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান নির্বাচনি জনসভায় বলেছেন, ‘নবীনগরে কোন হয়রানিমূলক মামলা হতে দিব না। হিন্দু-মুসলিম মিলেমিশে নবীনগরে বসবাস করবে।’
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়। 

বিকাল তিনটা থেকে নবীনগরের ২১ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ অসংখ্য নেতা-কর্মী সরকারি হাই স্কুল মাঠে জমায়েত হতে থাকে। 

জনসভায় আব্দুল মান্নার তার বক্তব্য বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী জেল, জুলুম, অত্যাচারিত হয়েছে। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তবে নবীনগরকে মাদকমুক্ত, অবৈধ বালু মহাল উচ্ছেদ, প্রত্যেক গ্রামের সাথে যোগাযোগের রাস্তা নির্মাণ, বেকারদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা, নবীনগর-কড়িকান্দি ফেরিঘাটের রাস্তা দ্রুত প্রশস্তকরণ, নবীনগরের বড় বাজারকে খাজনা মুক্ত করব। নবীনগরে কোন হয়রানিমূলক মামলা হতে দেব না। হিন্দু-মুসলিম মিলেমিশে নবীনগরে বসবাস করবে। আমার এ লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে আমি ধানের শীষ মার্কায় আপনাদের ভোট চাই। ১২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে কে আগামী পাঁচ বছর নবীনগর পরিচালনা করবে।’
 
নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে উক্ত জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন জসিম, সাইদুল হক সাইদ, সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, আবুল হাসনাত রাজীব ভূঁইয়া, লায়লা ইসলাম, প্রধান নির্বাচনি এজেন্ট মাসুদুর রহমান মাসুদ, সাবেক পৌর প্রশাসক মো. মলয় মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, নবীনগর (পূ.) ইউপি চেয়ারম্যান এস.কে হেলাল উদ্দিন ও নবীনগর (প.) ইউপি চেয়ারম্যান নুর আজ্জম প্রমূখ। 

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নবীনগর    ব্রাহ্মনবাড়িয়া   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close