মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দাঁড়িপাল্লা বিজয়ী হলে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ হবে : ফখরুদ্দীন মানিক
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

ফেনী-৩ আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন ‘আমরা দুর্নীতি করি না। কাউকে দুর্নীতি করতেও দেব না। সকল প্রকার সন্ত্রাস-চাঁদাবাজি ও সরকারি অফিস-আদালতে ঘুষ লেনদেন করতে দেবোনা।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে দাগনভূঞার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে জুলুমের শিকার হতে হবে না। তাহলেই এ জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা। মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।

তিনি আরও বলেন, দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে এই জনপদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এখনকার সমস্যাগুলো চিহ্নিত করেছি। এবার দেশব্যাপী দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষ এ গণজোয়ার দেখে মা-বোনদের ভয়ভীতি প্রদর্শন করছে। কেন্দ্র দখলের পায়তারা ও হুমকি-ধমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো কিছুই এবার ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিজয় ঠেকাতে পারবেনা। 

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ। 

মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, আমি কিছু বলতেই পারিনা। লুটেরা, চোর, চাঁদাবাজদের নিয়ে কথা বলতে পারিনা। প্রতিপক্ষের প্রার্থী ভোট চাওয়ার চেয়ে বেশি বিষেদগার করছেন। ছোট কলিজা দিয়ে রাজনীতি করবেনা কীভাবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আপনার জ্বলে।

দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী ছালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা এনসিপির সমন্বয়ক জাহিদুল ইসলাম সৈকত, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল প্রমুখ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   দাঁড়িপাল্লা   চাঁদাবাজি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close