শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
বিএনপির নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি : নাদিরা আক্তার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির নমিনেশন পেতে আমাকে একটি টাকাও খরচ করতে হয়নি। মাদারীপুরে এক নির্বাচনি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার এসব কথা বলেন।  

প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধায় মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে নির্বাচনি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার এসব কথা বলেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেন, ‘আমার রাজনৈতিক আরএস, সিএস ও মাঠের কর্মকান্ড দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না।’ 

এসময় উপজেলা বিএনপি সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপি আহ্বায়ক আবুল কালাম মল্লিক,  সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিন দুপুরের পর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী আরও বলেন, ‘আপনারা সবাই নিজ নিজ বাড়ি পাহারা দিবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায় তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেতো তাহলে আমি নমিনেশন পেতাম না। টাকা দিয়ে অন্য কেউ কিনে নিতো। দল আমাকে নমিনেশন দিয়েছে। ১২ তারিখ জনগনের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নমিনেশন   নাদিরা আক্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close