সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তুহিনের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণার শেষ দিনে গণসংযোগ ও নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন এলাকায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ধানের শীষ প্রতীকের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তুহিন বলেন, ‘পাবনা-৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের বিজয় হবেই হবে, ইনশাল্লাহ।’ 

পথসভায় উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে শরিফুল ইসলাম তুহিন আরও বলেন, ‘দাশুড়িয়া ইউনিয়নের প্রতিটি নাগরিক আমার আপনজন। এখানকার মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।’ 

তিনি জানান, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তারা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের কথা তুলে ধরেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

মিছিলে স্থানীয় হাজার হাজার নারী-পুরুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে দলীয় পতাকা, স্লোগান এবং ব্যানার-ফেস্টুনে নির্বাচনি উৎসবের আমেজ সৃষ্টি হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  তুহিন   ধানের শীষ   গণমিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close