সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শেষ মুহূর্তেও ধানের শীষের জোরালো প্রচারণায় ছাত্রদল
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনের শেষ মুহূর্তেও রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছে ছাত্রদল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোট প্রার্থনা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন স্থানীয় ছাত্রদল। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগর এলাকায় ধানের শীষের প্রচারণা ছিল জমজমাট। সেখানকার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে গণসংযোগ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে সারাদেশেই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।’

ঢাকা মহানগর পশ্চিম শেরেবাংলা নগর থানা ছাত্রদলের উদ্যোগে বিএনপি মনোনীত ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে এই গণসংযোগ করা হয়।

এর আগেও শেরেবাংলা নগর ছাত্রদল একাধিক গণমিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। ছাত্রদলের আহ্বায়ক মো. রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে রোববার (৮ ফেব্রুয়ারি) দিনভর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এসময় শত শত নেতাকর্মী যোগ দেয় তার মিছিলে।

ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে প্রার্থী ঘোষণার পর থেকে নির্বাচনের শেষ দিন পর্যন্ত শেরেবাংলা নগর এলাকায় মিন্টুর নেতৃত্বে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে আসছেন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় একাধিক র‍্যালি ও মিছিল করেন তারা। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, ‘সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত মোট চার দফায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে। তাদের দাবি, নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত।’

গণসংযোগকালে ছাত্রদল নেতা মো. রাজা আহমেদ মিন্টু বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আমরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমরা আশা করছি, নির্বাচন কমিশন জাতিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। নির্বাচন স্বচ্ছ হলে সারাদেশে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।’

শেষ মুহূর্তের মিছিলে ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মো. বেলাল আহমেদ সুমন, সাবেক সদস্য সচিব, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক দল; আবু কালাম আজাদ, সভাপতি, ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল;
ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক, ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল; এবং মো. সালাউদ্দিন আহমেদ সজিব, সাবেক সভাপতি, ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল। 

এছাড়াও শত শত ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। 

গণসংযোগকালে স্থানীয়রা জানায়, নির্বাচনের শেষ দিনে এমন টানা প্রচারণার ফলে শেরেবাংলা নগর এলাকায় ধানের শীষের পক্ষে ভোটের আমেজ আরও জোরালো হয়ে উঠেছে। নিরপেক্ষ নির্বাচন হলে ববি হাজ্জাজ বিপুল ভোটে বিজয়ী হবেন।

কেকে/বি




আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   প্রচারণা   ছাত্রদল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close