শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
প্রচারণার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী চুন্নুর বিশাল মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার শেষ দিনে ভোটারদের মন জয় করতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর ‘মোরগ’ প্রতীকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে তার অনুসারী ও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন স্টেডিয়ামে জড়ো হয়।

মিছিলে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মাথার ওপরে উড়তে থাকা ‘মোরগ’ প্রতীক- সব মিলিয়ে জেলা শহর তৈরি হয় নির্বাচনি উচ্ছ্বাস। বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলকে ঘিরে পুরো পুরাতন স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মিছিলে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। 

এসময় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু নির্বাচিত হলে আগামীতে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে মোরগ মার্কায় ভোট চান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  স্বতন্ত্র প্রার্থী   চুন্নু   মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close