শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
শেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১টি শুটারগান, ৯টি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ২ জনকে পৌরশহরের টাউন কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) পৌরশহরের টাউনকলোনী এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তারা হযরত ও নিরবকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে বিভিন্ন অস্ত্র রয়েছে বলে স্বীকার করে। 

গ্রেপ্তারকৃতরা পৌরশহরের টাউন কলোনী (দারকিপাড়া) এলাকার আয়নাল হকের ছেলে হযরত আলী (৪৫) ও তার ভাতিজা মৃত. হাফিজারের ছেলে নিরব রহমান শাওন (২৩)। 

তাদের স্বীকারোক্তি মোতাবেক বাড়ী থেকে ১টি শুটারগান, ৯টি কার্তুজ, ১টি চাপাতি, দেশীয় ধারালো চাকু, ১টি চাইনিজ কুড়াল ও হকিষ্টিক উদ্ধার করে। এসময় যৌথবাহিনী তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে পুলিশের নিকট হস্তান্তর করলে পুলিশের এসআই আল আমিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতের নিকট সোপর্দ করা হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  যৌথবাহিনী   অভিযান   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close