শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রায়পুরে বিএনপির আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনি ইশতেহার ঘোষণা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। 

নির্বাচন প্রচারণার শেষ দিন সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় রায়পুর শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রায়পুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আবারও লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।’

ইশতেহারে তিনি অবকাঠামো উন্নয়ন, চরাঞ্চল রক্ষা, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি দমন, নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন, মৎস্যজীবীদের নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান, সয়াবিন শিল্প উন্নয়ন, মজু চৌধুরীর হাট বন্দর আধুনিকায়ন এবং শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   আবুল খায়ের   ইশতেহার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close