শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফরিদপুর-২ আসন, শেষ দিনেও প্রচারণায় ব্যস্ত ধলা হুজুর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিনেও রিকশা প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ১১ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ্ মো. আকরাম আলী (ধলা হুজুর)।  

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও হাট-বাজারে ভোটারদের নিকট রিকশা মার্কার প্রচারণা করেন ধলা হুজুর।

নির্বাচনি প্রচারণার সময় তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে সালথা-নগরকান্দা উপজেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই এলাকার কাইজ্জা-মারামারি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে। বেকারত্ব দূর করণের লক্ষ্যে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ‘সমাজের উন্নয়নের জন্য যুবকদের ভুমিকা অপরিহার্য, আমি নির্বাচিত হতে পারলে যুবসমাজের জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।’

ধলা হুজুর বলেন, ‘আমাদের সালথা-নগরকান্দা উপজেলা কৃষি প্রধান এলাকা। এখানের কৃষকরা নানাভাবে অবহেলিত। কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে সারের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিয়ে সংসদে কৃষকদের দাবি দাওয়া তুলে ধরতে পারবো। এদেশের চিরাচরিত রুপ হচ্ছে একদল ক্ষমতায় গেলে অন্য দলের মানুষ হামলা-মামলার শিকার হয়। আমরা ক্ষমতায় গেলে এ জুলুম বন্ধ করা হবে। মিথ্যা মামলা, অন্যায়, অত্যাচার বন্ধ করা হবে। সরকার থেকে যা কিছু বরাদ্দ আসবে তার সম্পূর্ণটাই সুষ্ঠুভাবে বন্টন করা হবে। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামগ্রিক উন্নয়নে ব্যপক কাজ করা হবে।’

এসময় সালথা ও নগরকান্দা উপজেলার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   প্রচারণা   ধলা হুজুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close