সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
চুয়াডাঙ্গাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : শরীফুজ্জামান
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ তার নির্বাচনি জনসভায় বলেছেন, বিএনপি জয়ী হলে চুয়াডাঙ্গাকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। চুয়াডাঙ্গার মানুষ বিগত দিনের পরীক্ষিত বিএনপিকেই ভোট দিতে চায়। এর কারণ, বিএনপির হাত ধরেই এ দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, “আমি অথবা আমার কোনো সহযোগী বা সহকর্মীর কাছ থেকে যদি কোনো মানুষ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। দেশনায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করতে পারলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি তারা কৃষি কার্ড পাবেন। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং দেশের নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ এসব কথা বলেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা লে. কর্নেল (অব.) কামরুজ্জামান আজাদ, খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাহেদুজ্জামান টরিক সিআইপি, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।

জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   আধুনিক নগরী   শরীফুজ্জামান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close