শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নড়াইল-১ আসনে জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহর নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ওবায়দুল্লাহর পক্ষে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের উদ্যোগে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি কালিয়া উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ বলেন, 

‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হবে।’

‘দেশব্যাপী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে।’

সমাবেশে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা জামায়াতের আমির তরিকুল ইসলাম, নায়েবে আমির ছবেদ মণ্ডল, সেক্রেটারি আলমগীর হোসাইন, জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নড়াইল-১ আসন   জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ   নির্বাচনি গণমিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close