রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে এনসিপি প্রার্থী আবু সাঈদের ইশতেহার ঘোষণা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শান্তি, সহাবস্থান ও গণমুখী উন্নয়নের ভিত্তিতে সমৃদ্ধ বান্দরবান গড়ার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সামনে বান্দরবান আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তিনি শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামো, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি সুবিধা বৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি,বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানির সংকট নিরসন ও পর্যায়ক্রমে বান্দরবানকে মেট্রোপলিটন সিটিতে রুপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আবু সাঈদ মো.সুজাউদ্দিন বলেন, ‘আশা করি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বান্দরবানে এনসিপি ও ১১ দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করবে আর নির্বাচিত হলে আমরা এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’

অনুষ্ঠানে এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক মংসা প্রু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মে শৈ প্রু মারমা শার্লী, যুগ্ম সমন্বয়কারী এএসএম সায়েম, যুগ্ম সদস্য সচিব লুক চাকমা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   এনসিপি প্রার্থী আবু সাঈদ   ইশতেহার ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close