সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণা সভায় জনতার ঢল
খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার শেষ দিনে নড়াইলের কালিয়া উপজেলার পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “উন্নয়নের স্বার্থে ও মডেল কালিয়া গড়তে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষা চালু করেছিল। ২০০৬ সালে কৃষকদের ডিজেল ও সারে ভর্তুকি চালু করা হয়েছিল। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থাও করা হবে। বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। বহুদলীয় গণতন্ত্রের রূপকার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামগ্রিক উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ধর্মের নামে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, তাদের বয়কট করুন।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান (মিলু) সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আসজাদুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি স. ম. রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিহাব উদ্দিন, সাবেক সদস্যসচিব পৌর বিএনপি মনিরুজ্জামান (মনা), নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বুলবুল কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স. ম. রাকিবুজ্জামান (পাপ্পু), সদস্যসচিব সরদার তরিকুল ইসলাম, খাশিয়াল ইউপি চেয়ারম্যান বি. এম. বরকত উল্লাহ, আওয়ামী লীগ থেকে যোগদানকারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স ও ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   বিএনপি   জনতার ঢল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close