রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ নিশাদের পাঁচ প্রচারকর্মী আটক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পাঁচজন নির্বাচনি প্রচারকর্মীকে আটকের পর মোবাইল কোর্টে জরিমানা করে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় লোকজন সাঘাটা থানার সামনে বিক্ষোভ করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলছড়ি উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাভেল, রাসেল ও মমিন নামের পাঁচ ব্যক্তি সিএনজিযোগে ডাকবাংলা এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে ভেতরে দুটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনের মধ্যে চারজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মুঠোফোনে বলেন, ‘নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ বলেন, ‘বিষয়টি শুনেছি।’

নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

তার দাবি, এসব বস্তু নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে তার সন্দেহ। 

 তুলিপ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।


আরও সংবাদ   বিষয়:  সাঘাটা   পেট্রোল বোমা সদৃশ্য বস্তু   নিশাদ   প্রচারকর্মী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close