শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
রাজবাড়ীর পাঁচটি উপজেলায় নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ১:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে জেলার পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় এসব ব্যালট পেপার পাঠানো হয়।

এ সময় ব্যালট পেপার বহনকারী গাড়ির নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি পাহারায় থাকতে দেখা যায়।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনি এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার জালাল উদ্দিন জানান, রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে ব্যালট ও পোস্টাল ব্যালটসহ মোট ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর ধারাবাহিকতায় আজ উপজেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। এর আগে নির্বাচনি অন্যান্য সব সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close