রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে বিএনপির নির্বাচনি ক্যাম্পে রাতের আঁধারে অগ্নিসংযোগ
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান সদরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা এলাকায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি প্রচারণা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের দাবি, পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হতে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে সদরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় নেতারা জানান, ভোর রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পের ব্যানার, ত্রিপল ও সামিয়ানা অনেকটাই পুড়ে যায়। নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা দাবি করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে ঘটনার পর সকালে বিএনপির জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বিএনপি   নির্বাচনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close