সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম

২৯৯ আসনের ভোট প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। আমাদের ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখন শুধু সময়ের জন্য অপেক্ষা।’

আজ মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে আখতার আহমেদ এসব কথা বলেন।

নির্বাচন কাভার করতে আসা বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করেন আখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের বড় ম্যান্ডেট ছিল সুষ্ঠু একটি  নির্বাচন। সে লক্ষ্যে অংশগ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করেছি। ভোটার তালিকায় অসংখ্য ত্রুটি ছিল।’

‘আমরা প্রথমেই সেটা সংশোধন করেছি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করেছি। যারা মারা গেছেন, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছি।’

আখতার আহমেদ বলেন, ‘এবার দুটো ভোট হবে– সাধারণ নির্বাচন ও গণভোট।’

রাজনৈতিক নেতৃত্বের জন্য  সাধারণ নির্বাচন। আর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য গণভোট। তবে আমাদের যাত্রা খুব মসৃণ ছিল না। আমরা ধাপে ধাপে করেছি।’

সাংবাদিকদের উদ্দেশ তিনি বলেন, ‘আমাদের সত্যকে ধারণ করতে হবে।’

সব অপতথ্য বর্জন করতে হবে। আমরা প্রবিধান করেছিলাম ভোট কেন্দ্রে সাংবাদিকদের সেলফোন নিয়ে আসা যাবে না। তবে সেলফোন সাংবাদিকদের জীবনের অংশ হয়ে গেছে। পরে এই প্রস্তাবনা আমরা প্রত্যাহার করেছি। আমরা এখন একটি  উৎসবমুখর নির্বাচন চাই। অপতথ্য থেকে আমাদের দূরে থাকতে হবে।’

আখতার আহমেদ বলেন, ‘আমরা এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সুযোগের কোনো কমতি নেই। কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। তবে বেশি দেরি হবে না। যতটুকু সময় লাগবে, ঠিক ততটুকুই, তার বেশি নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘এবারের নির্বাচন আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কারণেই এই মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এই নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও  সাংবাদিক। তারা স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন বলে আমরা আশ করি।’

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘চিন্তা ও মতপ্রকাশের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। তবে, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক ঘটনা নয়, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এক যাত্রা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি। এবারের নির্বাচনে ফেক নিউজের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। তবে, আমাদের কাজ হবে সত্য বের করা।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোটগ্রহণের প্রস্তুতি   ইসি সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close