শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
রংপুর-৪ আসনে গুরুত্বপূর্ণ ৮৬টি ভোটকেন্দ্র
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ২:১৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৬টি গুরুত্বপূর্ণ ও ১৮টি অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ২৬৩ জন।

সহকারী রিটার্নিং অফিসার ও কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা জানান, কাউনিয়া উপজেলায় ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ ও ১৭টি অতিগুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সহকারী রিটার্নিং অফিসার ও পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক জানান, পীরগাছা উপজেলায় মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৭টি গুরুত্বপূর্ণ ও ১টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসাররা জানান, নির্বাচন নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

দুই উপজেলায় সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নজরদারি। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিজিবি ও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে থাকবে।

কাউনিয়া ও পীরগাছা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৯৬৯ জন। পীরগাছা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৬৯৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৬২৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬৫ জন। এছাড়া ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রংপুর   আসন   গুরুত্বপূর্ণ   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close