শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়। এরপর সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করেন।

মহড়ার আগে কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটাররা যেন নির্ভয়ে, নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই যৌথবাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোনো এলাকায় আইনশৃঙ্খলার অবনতি বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। এসব ভোটারের জন্য জেলার মোট ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে জেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের আগের দিনগুলোতে এবং ভোট গ্রহণের দিন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট কার্যক্রম সম্পন্ন করা যায়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   যৌথবাহিনী   নির্বাচনি   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close