সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লা-১ আসনে শতভাগ সিসি ক্যামেরার আওতায় ১৪৫টি ভোটকেন্দ্র
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা। একদিন পরেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন।

এ আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৩টি কেন্দ্র। এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ) ও ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল (দাঁড়িপাল্লা)-এর মধ্যে। অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির সৈয়দ ইফতেখার হাসান (লাঙ্গল), আবু জায়েদ আল মাহমুদ স্বতন্ত্র (কলস), ইসলামী আন্দোলনের বশির আহমেদ (হাত পাখা), বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোজীত ধীমন (মোটরগাড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি) এবং এবি পার্টির শফিউল বাসার (ঈগল)।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ সংসদীয় আসন। দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে অস্থায়ী ৪৯টিসহ মোট ভোটকক্ষ ৬৮৮টি। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮৮১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৮ হাজার ৬৫৪ জন।

মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে ৩৮টি ভোটকেন্দ্রে অস্থায়ী ২৯টিসহ মোট ২২৩টি ভোটকক্ষ রয়েছে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৬১৩ জন এবং মহিলা ভোটার ৫৪ হাজার ৭২২ জন। দাউদকান্দি ও মেঘনা উপজেলায় মোট ৬৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, শতভাগ সিসি ক্যামেরার আওতায় ৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টি ঝুঁকিপূর্ণ। নদীবেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর একটি দল দায়িত্ব পালন করবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উপজেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আসন   ক্যামেরা   ভোটকেন্দ্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close