সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনি ইশতেহার প্রকাশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নির্বাচনি এলাকা গড়ার লক্ষ্যে ইশতেহার প্রকাশ করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ইশতেহার প্রকাশ করেন। পরে দলের নেতাকর্মী ও সমর্থকেরা তা শেয়ার করেন।

ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন ও নদী থেকে পানি উত্তোলনে আধুনিক প্রকল্প গ্রহণ, আম সংরক্ষণাগার ও আমজাত পণ্য তৈরির কারখানা স্থাপন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও আম ক্রয়ের ব্যবস্থা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ‘বেকার ভাতা’ চালু এবং কারিগরি ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সেবা চালুর কথা উল্লেখ করা হয়।

ইশতেহারে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার রাস্তা পাকাকরণ, সীমান্ত এলাকার রাস্তাঘাট উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ, নওগাঁ-১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।

এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ উপবৃত্তি চালু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনা বলেন, নির্বাচনি ইশতেহারটি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণার কথা ছিল। তবে সকাল থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। সে কারণে ফেসবুকে ইশতেহারটি প্রকাশ করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   নির্বাচন   ইশতেহা   প্রকাশ   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close