শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজনীতি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে আমির হামজাকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। অনাদায়ে তাকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এই আদেশ দেন।

নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যা নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫’-এর ৭(ঝ) ধারার লঙ্ঘন।

এছাড়া ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরেকটি অভিযোগও প্রমাণিত হয়, যা আচরণ বিধিমালার ২৫ ধারার ৭(ছ) উপধারার পরিপন্থী।

উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আমির হামজাকে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   আচরণবিধি লঙ্ঘন   মুফতি আমির হামজা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close