সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে ফল মেনে নেবে বিএনপি : মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোট সুষ্ঠু ও গঠনমূলক হলে বিএনপি যে কোনো ফল মেনে নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটির গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মাহদী আমিন বলেন, ‘নির্বাচনি প্রচারণায় যে গণজোয়ার বয়েছে, তাতে বিএনপির জয় অনিবার্য। উৎসবমুখর পরিবেশ রয়েছে। আশা করি, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।’
 
‘ইঞ্জিনিয়ারিং ইলেকশনের বিষয়ে বিএনপির নাম কখনো আসেনি। অবাধ, সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে। সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে, যে ফলাফলই হবে, বিএনপি তা মেনে নেবে।’
 
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নানাভাবে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আচরণবিধি অনুযায়ী, তা শাস্তিযোগ্য অপরাধ। যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। বিভিন্ন জেলায় বিএনপির কর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ করছি।’
  
‘নির্বাচনে ইতিবাচক পরিবেশ থাকবে, তা নিশ্চিত করবে বিএনপি। বিরোধী দলের প্রতিও একই আহ্বান থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুষ্ঠু   গঠনমূলক নির্বাচন   বিএনপি   মাহদী আমিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close