শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নির্বাচিত হলে সবাই নিরাপদ থাকবেন : বিএনপি প্রার্থী সুজন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেছেন, আমার কিছুই নেই, শুধু আপনাদের ভালোবাসা আছে। আমি শুধু একজন প্রার্থী নই, গঙ্গাচড়ার সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে এ এলাকার সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে এবং কেউ অবহেলিত হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনি জনসভায় এসব প্রতিশ্রুতি দেন। 

তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা, অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এবং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রংপুর-১ আসনের সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

জনসভায় তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মোকাররম সুজন বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা বিএনপির প্রধান অগ্রাধিকার। এই পরিকল্পনার মাধ্যমে গঙ্গাচড়াসহ তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুঃখ ও বঞ্চনার অবসান সম্ভব।

জনসভায় রংপুর জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফুর রহমান সজিব, গঙ্গাচড়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ এবং মিজানুর রহমান লুলু বক্তব্য রাখেন। 

এছাড়া রংপুর মহানগর ও গঙ্গাচড়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও বক্তব্য দেন।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোকাররম হোসেন সুজনকে বিজয়ী করার আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close