শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম
এএমএম নাসির উদ্দিন

এএমএম নাসির উদ্দিন

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় তার এই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।

ধারণা করা হচ্ছে, 

ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।
 
এর আগে, গেল বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সিইসি। ওই ভাষণের মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

ইসি সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে। এরইমধ্যে সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে যৌথ বাহিনী।

বলে রাখা ভাল, আগামী বৃহস্পতিবার সারা দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি ‘গণভোট’ও অনুষ্ঠিত হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাতির উদ্দেশে ভাষণ   সিইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close