রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
ভোটকেন্দ্রে ঢুকতে পারবে সশস্ত্র বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভোটকেন্দ্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাধাদানকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আমরা আশাবাদী। ইতিহাসে এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার করা হয়নি।’

‘এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগে কখনো সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে ভেতর যেতে পারত না, এবার তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। কোন ভোট কেন্দ্রে কোন ধরনের সমস্যা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাঁধাদানকারীদের কোন প্রকার ছাড় নেই।’

বোরকা পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই বিষয়টি ইসি পরিস্কার করেছে, প্রত্যেক ভোট কেন্দ্রে মহিলা আনসার সদস্য থাকবে, সন্দেহ হলে প্রয়োজনে তারা ব্যবস্থা নেবে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোটকেন্দ্র   ঢুকতে পারবে   সশস্ত্র বাহিনী   স্বরাষ্ট্র উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close