সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
শতভাগ সিসি ক্যামেরায় ভোট, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা
কুমিল্লা-১ আসনে ১৪৫ কেন্দ্রের ৬৯টি ঝুঁকিপূর্ণ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোটগ্রহণের এক দিন আগে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন। এ আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩৩টি কেন্দ্রকে ধরা হয়েছে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ।
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় তথ্যটি নিশ্চিত করে।

দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। তবে মূল লড়াই হবে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ) ও ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের (দাঁড়িপাল্লা) মধ্যে। অন্য প্রার্থীরা হলেন আবু জায়েদ আল মাহমুদ (স্বতন্ত্র, কলস), ইসলামি আন্দোলনের বশির আহমেদ (হাতপাখা), বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোজিত ধীমন (মোটরগাড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি), এবি পার্টির শফিউল বাসার (ঈগল) এবং জাতীয় পার্টির সৈয়দ ইফতেখার হাসান (লাঙ্গল)।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রয়েছে ১০৭টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে অস্থায়ী ৪৯টিসহ মোট ভোটকক্ষ ৬৮৮টি। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮৮১ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৬৫৪ জন।

অন্যদিকে মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে রয়েছে ৩৮টি ভোটকেন্দ্র। এখানে অস্থায়ী ২৯টিসহ মোট ভোটকক্ষ ২২৩টি। উপজেলায় মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৬১৩ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৭২২ জন। দুই উপজেলা মিলিয়ে ৬৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে প্রশাসন।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, ‘উপজেলায় থাকা ৩৮টি ভোটকেন্দ্রই শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। নদীবেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ একটি দল দায়িত্ব পালন করবে।,

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, ‘শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।’

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মেঘনা    কুমিল্লা    কুমিল্লা-১    দাউদকান্দি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close