সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
দিনাজপুর-৪ আসনে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা ও গণমিছিল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা পূর্বে শহরে মহিলাদের বিশাল গণমিছিল বের করা হয় যা ইতপূর্বে কখনো হয়নি। 

সোমবার প্রচার-প্রচারণার শেষ দিনে (৯ ফেব্রুয়ারি) বিকালে এক বিশাল মোটরসাইকেল র‍্যালি শেষে সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলায় কেন্দ্রীয় ঈদগা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজার-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা বলেন, “দেশের মানুষ সৎ দক্ষ অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে—ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।”

তিনি বলেন, “ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। চিরিরবন্দর দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত হলে খানসামা ও চিরিরবন্দর এলাকায় পৌরসভা করা হবে।”

চিরিরবন্দর উপজেলার আমির প্রভাষক রাশেদুল হকের সভাপতিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্র-শিবির রাজিবুর রহমান পলাশ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শামসুজ্জামান বিপ্লব, পলিটেকনিক সাবেক সভাপতি তরিকুল ইসলাম, অ্যাডভোকেট আফসার আলী শাহ, সিরাজুল সালেহীন, বাবু গনেশ চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান, মুজাহিদ ইসলাম প্রমুখ।

বক্তারা বলে, এই আসনে চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা­ মার্কায় ভোট দিন। গত ৫৩ বছরেও আপনাদের এলাকায় কোনো ধরণের উন্নয়ন হয়নি। আপনারা একটা বারের জন্য হলেও দাঁড়িপাল্লা­ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে জনগণের সেবা করার সুযোগ দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন হারুনুর রশিদ, সোহেল রানা, রাকিবুর রহমান, আসাদুল্লাহ শাহ, মহসিন আলী, রাজিউল ইসলাম, আফসার আলী, উপজেলা সেক্রেটারি আব্দুল মমিন। 

জনসভার পূর্বে জামায়াতে ইসলামীর ১১ দলীয় প্রার্থী আফতাব উদ্দিন মোল্লার নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগা মাঠে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ১১ দলীয় জোটের পক্ষে জনমত গড়ে তোলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর-৪ আসন   ১১ দলীয় জোট   নির্বাচনি জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close