মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে মোট ভোটকেন্দ্র ১১৫টি
নওগাঁ-৬ আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে।
     
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ তথ্যগুলো নিশ্চিত করেন।

রাণীনগর উপজেলায় ১০টি এবং আত্রাইয়ে ২৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা। তারা বলছেন, ব্যাপক উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ দেখা দিলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬১ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫।

এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) শেখ মো. রেজাউল ইসলাম রেজু, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী (হাতপাখা প্রতীক) মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি প্রতীক) আতিকুর রহমান রতন মোল্লা।

রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, ‘উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট নির্বিঘ্নে করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, ‘এ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে আমলে নেওয়া হয়েছে।’
  
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ ও আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  ভোটকেন্দ্র    ঝুঁকিপূর্ণ    নওগাঁ    রাণীনগর    আত্রাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close